আমার ওয়েবসাইট সম্পর্কে

 ফ্লোরো পিডিয়া সম্পর্কে জানুন

আসসালামু আলাইকুম,আমি মাহফুজ আহম্মেদ মাহী। আমি রাজশাহী কলেজ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এর অনার্স ২য় বর্ষের একজন ছাত্র। আমি গাছপালাকে অনেক ভালোবাসি। ছোটবেলা থেকেই আমার গাছের প্রতি একটা আলাদা টান ও ভালোবাসা রয়েছে।

কোন গাছে কী ফুল ফোটে, কোন ফলে কী উপকার আছে, বাড়ির ছাদে কীভাবে সুন্দর বাগান করা যায়, এসব জানতে আমার ভীষণ ভালো লাগে। আর সেই ভালো লাগা থেকেই মূলত "ফ্লোরো পিডিয়া" ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। যাতে আমার ভালো লাগার মধ্য দিয়ে পাওয়া গাছ সম্পর্কে গুরুত্বপূর্ণ ও অজানা তথ্য আপনাদের সাথে শেয়ার করতে পারি।

এখানে আমি যা যা লিখি বা লেখব তা হলো:


•দেশি-বিদেশি গাছের পরিচয় ও উপকারিতা

•ফুল ও ফলের গুণাগুণ

•ছাদ বাগান করার সহজ গাইড লাইন

•গাছের যত্ন ও পরিচর্যা করার সহজ টিপস ইত্যাদি

আমি কোনো বিশেষজ্ঞ নই। আমাকে শিখতে অনেক ভালো লাগে, আর যা শিখি তা আপনাদের সাথে শেয়ার করি। আমি চেষ্টা করবো শতভাগ সত্য তথ্য দেওয়ার তবুও যদি কোনো ভুল হয়ে যায় তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। 

আমার বিশ্বাস, প্রকৃতির কাছাকাছি থাকলে জীবনটা অনেক সুন্দর লাগে আর মনটাও অনেক ভালো থাকে। কারন প্রকৃতিতেই আছে প্রকৃত সুখ ও আল্লাহর সৃষ্টির অসংখ্য নিদর্শন। তাই আপনিও যদি গাছপালা ভালোবেসে থাকেন তাহলে "ফ্লোরো পিডিয়া" এর সাথে থাকুন ।

এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url